নারী ফুটবলাদের জন্য বাফুফের ‘নতুন’ লিগ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাম্প্রতিক সময়ে একাধিক আন্তর্জাতিক ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও নেই ঘরোয়া টুর্নামেন্ট। এদিকে সাফের অভিষেক আসরে চ্যাম্পিয়নও হয়েছে বাংলাদেশ

2026-03-16T19:58:27+00:00
2026-03-16T19:58:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী ফুটবলাদের জন্য বাফুফের ‘নতুন’ লিগ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ২৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

সাম্প্রতিক সময়ে একাধিক আন্তর্জাতিক ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও নেই ঘরোয়া টুর্নামেন্ট। এদিকে সাফের অভিষেক আসরে চ্যাম্পিয়নও হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। এমতাবস্থায় নারী ও পুরুষ উভয় প্রতিযোগিতা আয়োজনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফের ফুটসাল কমিটি।

২০০৮ সালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়ে ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। ঐ টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এরপর গত ১৬ বছর আর এই খেলা মাঠে গড়াতে দেখা যায়নি। তাই নতুন করে এই টুর্নামেন্ট আয়োজনের আহ্বান করা হয়েছে। ক্লাব বা দলের নামের ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে ট্রাস্টি বোর্ড কিংবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

নারী ও পুরুষ উভয় দলের ফুটসাল লিগই করতে চায় বাফুফে। এজন্য দল গঠনে আগ্রহী ক্লাবকে দুই দল গঠনই বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাবগুলোকে পরবর্তী দুই মৌসুম নারী ও পুরুষ ফুটসাল লিগে খেলার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি লিগ খেলতে আগ্রহী ক্লাবকে ৫ লাখ টাকা বাফুফেকে পে অর্ডার দিতে হবে। লিগের নিয়ম কানুন ও শর্তপূরণ সাপেক্ষে এই গ্যারান্টি মানি ফেরত পাবে ক্লাবগুলো।

দোসরা মে থেকে ফুটসাল কমিটি লিগ শুরু করার দিনক্ষণ ঠিক করেছে। এখনো কোনো দল আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি। আগ্রহী ক্লাব বা দল আবেদন করলে বাফুফের ক্লাব লাইসেন্সিং কমিটি সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রদান করবে। তবে ঘরোয়া ফুটবলের একটি অলিখিত সংস্কৃতি হলো খেলা পেছানো। সকল আনুষ্ঠানিকতা শেষে দোসরা মে খেলা শুরু হয় কি না সেটাই দেখার বিষয়।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy