ফিনালিসিমা বাতিলের মেসির ‘কোনো ভূমিকা নেই’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফিনালিসিমা বাতিল হওয়ার পেছনে হাত আছে লিওনেল মেসির! চমকে ওঠার মতো খবরই বটে। বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত

2026-03-16T20:03:17+00:00
2026-03-16T20:03:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিনালিসিমা বাতিলের মেসির ‘কোনো ভূমিকা নেই’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৫৬)
ট্রফি হাতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি-ইন্টারনেট
X

ট্রফি হাতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি-ইন্টারনেট

ফিনালিসিমা বাতিল হওয়ার পেছনে হাত আছে লিওনেল মেসির! চমকে ওঠার মতো খবরই বটে। বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, এই প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে সেই খবরই আবার উড়িয়ে দেওয়া হয়েছে ইএসপিএনের একটি প্রতিবেদনে। সেখানে বরং বলা হয়েছে, ম্যাচটি খেলতে মুখিয়ে ছিলেন মেসি।

কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের এই লড়াইটি হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় চলতি মাসের শুরুতে দেশের সব ধরনের ফুটবল বন্ধ ঘোষণা করে কাতার। তখন থেকে ফিনালিস্সিমা ম্যাচটি নিয়ে শঙ্কা ক্রমেই বাড়তে থাকে। কাতারের আয়োজক সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর পরিস্থিতি পর্যালোচনা করে শেষ পর্যন্ত রোববার ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানায় উয়েফা।

উয়েফার পক্ষ থেকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল, দুই দলের দর্শকদের সমান সুযোগ দিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি আয়োজন করার। দ্বিতীয় বিকল্প প্রস্তাব দেওয়া হয় দুই লেগের লড়াই; প্রথমটি আগামী ২৭ মার্চ বের্নাবেউয়ে এবং দ্বিতীয়টি বুয়েন্স আয়ার্সে পরবর্তী ইউরো ও কোপা আমেরিকার আগে কোনো একটি আন্তর্জাতিক উইন্ডোতে। কিন্তু দুটি প্রস্তাবই প্রত্যাখ্যান করে আর্জেন্টিনা।

এখানেই আলোচনার প্রক্রিয়ায় মেসি সম্পৃক্ত ছিলেন এবং তার ভূমিকা ছিল বলে কিছু সংবামাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সূত্রের বরাত দিয়ে এখন ইএসপিএন জানাচ্ছে, মেসির কোনো ভূমিকাই ছিল না। তিনি বরং ম্যাচটিকে দেখছিলেন আরেকটি শিরোপা জয়ের বড় সুযোগ হিসেবে এবং বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ হিসেবে।

সবচেয়ে বেশি ব্যালন ডি’্অর জয়ী ফুটবলার মেসি ইতিহাসের সফলতম ফুটবলারও। ক্যারিয়ারে এখনও পর্যনন্ত ৪৮টি ট্রফি জিতেছেন তিনি। উয়েফা জানিয়েছে, বিশ্বকাপের পর ম্যাচটি খেলার প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু তখন স্পেনের সূচি ফাঁকা নেই।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy