ইন্ডিয়ান ওয়েলস জিতে ফেদেরার-জোকোভিচের পাশে সিনার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দানিল মেদভেদেভের ইন্ডিয়ান ওয়েলস জয়ের অপেক্ষা আরও বাড়ল। এখানে প্রথমবার ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন ইয়ানিক সিনার। যুক্তরাষ্ট্রের

2026-03-16T20:08:32+00:00
2026-03-16T20:08:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্ডিয়ান ওয়েলস জিতে ফেদেরার-জোকোভিচের পাশে সিনার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৫৭)
প্রথমবার ইন্ডিয়ান ওয়েলস জিতলেন ইয়ানিক সিনার-ইন্টারনেট
X

প্রথমবার ইন্ডিয়ান ওয়েলস জিতলেন ইয়ানিক সিনার-ইন্টারনেট

দানিল মেদভেদেভের ইন্ডিয়ান ওয়েলস জয়ের অপেক্ষা আরও বাড়ল। এখানে প্রথমবার ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন ইয়ানিক সিনার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় সোমবার সকালে পুরুষ এককের ফাইনালে রাশিয়ার মেদভেদেভকে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে হারান ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা।

তৃতীয় খেলোয়াড় হিসেবে হার্ড-কোর্টের ছয়টি এটিপি মাস্টার্স ১০০০ এর সবকটির শিরোপা জিতলেন সিনার। আগের দুজন হলেন দুই গ্রেট রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। এই বছরে নিজের প্রথম শিরোপা জয়ের পথে এবারের ইন্ডিয়ান ওয়েলস কোনো সেট হারেননি সিনার। চার বছরের মধ্যে তিনবার এখানে ফাইনালে উঠে প্রতিবার হেরে গেলেন ৩০ বছর বয়সি মেদভেদেভ।

ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান ওয়েলসের নারী এককের শিরোপা জিতেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা। ফাইনালে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর এলেনা রিবাকিনাকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়েছেন তিনি।আর এখানে আগে দুইবার ফাইনালে খেলে দুইবারই হেরেছিলেন সাবালেঙ্কা। এর একটি ২০২৩ সালে রিবাকিনার কাছে।










Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy