এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তান সিরিজ শেষ হতেই এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। সোমবার তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজের

2026-03-16T21:03:47+00:00
2026-03-16T21:03:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ৭৭)
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের মধ্যকার ম্যাচের দৃশ্য-ফাইল ছবি
X

বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের মধ্যকার ম্যাচের দৃশ্য-ফাইল ছবি

পাকিস্তান সিরিজ শেষ হতেই এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।  সোমবার তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজের সূচি ও ভেন্যু ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির। ওয়ানডে ম্যাচগুলি শুরু হবে দুপুর ২টায়। 


অন্যদিকে, ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি২০ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। প্রথম দুই টি২০ শুরু হবে সন্ধ্যা ৬টায়। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি২০ শুরু হবে দুপুর ২টায়। 

এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সেই সিরিজে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর বাকি দুই ম্যাচ জিতে ২–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy