ময়মনসিংহে ২৬ সাংবাদিক পেল কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহযোগিতা পেয়েছেন ময়মনসিংহ বিভাগের ২৬ সাংবাদিক। এসময় আবেদনকারী অসচ্ছল সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার

2026-03-16T21:07:37+00:00
2026-03-16T21:07:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে ২৬ সাংবাদিক পেল কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৯০)
কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা
X

কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহযোগিতা পেয়েছেন ময়মনসিংহ বিভাগের ২৬ সাংবাদিক। এসময় আবেদনকারী অসচ্ছল সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সোমবার (১৬ মার্চ) বিকালে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির এসব চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

এর আগে সাংবাদিকদের সুরক্ষা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 

এ সময় তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন- সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বর্তমান সরকার। আমরা বিশ্বাস করি সাংবাদিক সমাজ দেশ এবং জাতীর দর্পণ। এ কারণে সাংবাদিকদের দায়িত্বশীল আচরণ একান্ত অপরিহার্য। কোন অবস্থাতেই সাংবাদিকদের বিপথগামী হওয়া যাবে না। এ সময় ময়মনসিংহ সদর আসনের উন্নয়নে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানিয়ে ওয়াহাব আকন্দ আরও বলেন- ময়মনসিংহের উন্নয়নে সরকারের যে কোনো দপ্তরে আমি যেতে প্রস্তুত। আশা করছি নগরীর যানজট নিরসন থেকে শুরু করে সব ধরনের নাগরিক সমস্যা নিরসনে সাংবাদিক সমাজ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। 
 
অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম, সিনিয়র সাংবাদিক নিয়ামুল কবীর সজল, হারুন অর রশিদ প্রমূখ।

পরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহযোগিতার আওতায় অনুষ্ঠানের প্রধান অতিথি ২৬ জন সাংবাদিকের হাতে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy