বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

একাধিক ড্রোন ও রকেট হামলা হয়েছেবাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে। রয়টার্স এবং এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)-এর প্রতিবেদন এই খবর বলা

2026-03-17T11:30:52+00:00
2026-03-17T11:30:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ৬৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

একাধিক ড্রোন ও রকেট হামলা হয়েছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে। রয়টার্স এবং এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)-এর প্রতিবেদন এই খবর বলা হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘হামলা শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।’

এ হামলার ছয় ঘণ্টা আগে দূতাবাসটি ইরাকে থাকা মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করে।

যেখানে তারা সতর্ক করে, ‘ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত আন্তর্জাতিক অঞ্চলে বারবার হামলা চালিয়েছে।’ এই সপ্তাহে ইরাকে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। হামলা আজ মঙ্গলবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। 
গতকাল সোমবার বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত বিলাসবহুল হোটেলে একটি ড্রোন হামলায় আগুন লেগে যায়।

এই গ্রিন জোনে সরকারি ভবন এবং বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। মঙ্গলবার সকালে গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হয়।
একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দূতাবাস লক্ষ্য করে ছোড়া হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে বিধ্বস্ত হয়। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হলেও তৃতীয়টি দূতাবাস চত্বরের ভেতরে আঘাত হানে।




  বিষয়:   বাগদাদ  মার্কিন দূতাবাস  ড্রোন  রকেট  হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy