কাতার-বাহরাইনে হামলার পর জেরুজালেমে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এক ঘণ্টার মধ্যে কাতারে দুইবার হামলার চেষ্টা হয়েছে। দেশটির নাগরিকরা এ বিষয়ে নিশ্চিত করেছেন। প্রথম দফায় সতর্ক সংকেত

2026-03-17T11:52:38+00:00
2026-03-17T11:52:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাতার-বাহরাইনে হামলার পর জেরুজালেমে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এক ঘণ্টার মধ্যে কাতারে দুইবার হামলার চেষ্টা হয়েছে। দেশটির নাগরিকরা এ বিষয়ে নিশ্চিত করেছেন। প্রথম দফায় সতর্ক সংকেত দেওয়ার কিছু সময় পর কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করেছে। এরপর দ্বিতীয়বার কাতারের নাগরিকদের সতর্ক করা হয়। সবাইকে ঘরের ভেতরে নিরাপদে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। কিছু সময় পর সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

এ ছাড়াও বাহরাইনে হামলার সতর্ক সংকেত জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়েছে এবং নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সতর্কতা জারির পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy