মিসাইল হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ রেখেছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার মধ্যে অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব

2026-03-17T11:58:58+00:00
2026-03-17T11:58:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিসাইল হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ রেখেছে আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ৮৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার মধ্যে অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

আজ মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে আমিরাত জানায়, তাদের লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর কিছুক্ষণ পরই দেশটি পুরো আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, যাত্রীবাহী বিমানের ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা এবং আমিরাতের ভূখণ্ডের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে আকাশপথে চলাচলকারী বিমানগুলোকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy