ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ দীর্ঘ হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত আরও কয়েক

2026-03-17T12:07:17+00:00
2026-03-17T12:07:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ দীর্ঘ হতে পারে : ইসরায়েলি মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

সোমবার (১৬ মার্চ) ইসরায়েলের সংবাদমাধ্যম Radio 103FM–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে মিকি জোহার বলেন, আমরা ইতোমধ্যেই বুঝতে পারছি যে সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়বে। তাই ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই আরও ব্যাপক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে প্রায় নিশ্চিতভাবেই বলা যায়—এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন এপিক ফিউরি’। একই সময়ে ইসরায়েলও ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরিয়ান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। 

সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy