৯ ঘন্টায় পদ্মাসেতুতে কোটি টাকার টোল আদায়

বুলেটিন ডেস্ক

জাতীয়

দক্ষিণবঙ্গের ২১ জেলার কোটি মানুষ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু হয়ে আপন নীড়ে ছুটতে শুরু করেছেন। সোমবার মধ্যরাত

2026-03-17T12:14:26+00:00
2026-03-17T12:14:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৯ ঘন্টায় পদ্মাসেতুতে কোটি টাকার টোল আদায়
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণবঙ্গের ২১ জেলার কোটি মানুষ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু হয়ে  আপন নীড়ে ছুটতে শুরু করেছেন। সোমবার মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মাওয়া দিয়ে সেতু পার হয়েছে ১০ হাজার ৩৮০টি যানবাহন। এসময় টোল আদায় হয় ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ রয়েছে। তবে অন্যান্য বছরের মতো ছুটি শুরুর প্রথমদিনে টোল প্লাজা অভিমুখে বড় জটলা নেই। 

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ জানান, সোমবার (১৬ মার্চ) মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত মাওয়া দিয়ে সেতু পার হয়েছে ১০ হাজার ৩৮০টি যানবাহন। এসময় টোল আদায় হয় ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। এ প্রান্তে প্রতি মিনিটে সর্বমোট ১০টি লেন দিয়ে মোটরসাইকেলসহ ৪৫-৫০টি যানবাহন পারাপার করছি আমরা।

তিনি বলেন, এবার যাত্রীচাপ মোকাবিলায় আমরা আগেভাগেই টোল প্লাজার সবকটি বুথ পুরোপুরি প্রস্তুত করেছি। প্রতিটি বুথে অতিরিক্ত লোকবল আনা হয়েছে। যানবাহনের বিশৃঙ্খলা রোধে নিরাপত্তাকর্মীও বাড়ানো হয়েছে। মোটরসাইকেল লেন একটি থেকে বাড়িয়ে তিনটি করা হয়েছে। বড় যানবাহনের জন্য ইটিসিসহ (স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি) ৭টি লেন সচল রয়েছে। পাশাপাশি আমরা আমাদের টোল প্লাজার পাশে যাত্রীদের জন্য টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা চালু করেছি।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে রাতের বেলা কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টা করা হচ্ছে। পদ্মা সেতু এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিশৃঙ্খল বা অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি।




  বিষয়:   পদ্মাসেতু  কোটি টাকা  টোল আদায় 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy