ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে পরিদর্শনে সেতু সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন

2026-03-17T12:53:14+00:00
2026-03-17T12:53:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে পরিদর্শনে সেতু সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৫১)
X

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং ঈদে যানজটমুক্ত চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের মানুষের যাতায়াত ব্যবস্থা আধুনিক ও সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং ঈদযাত্রাকে ঘিরে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সেতু সচিব জোর দিয়ে বলেন, ঢাকা-আশুলিয়া রুটে কোনোভাবেই যান চলাচল বিঘ্নিত হওয়া যাবে না। নির্মাণাধীন প্রকল্পের কারণে যাতে যাত্রীদের ভোগান্তি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। একই সঙ্গে যেসব সড়ক অংশে সংস্কার প্রয়োজন, তা দ্রুত সম্পন্ন করারও নির্দেশনা দেওয়া হয়, যাতে উত্তরবঙ্গগামী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।

পরিদর্শনের সময় তিনি নির্মাণাধীন পিলারের পাইলিং, গার্ডার স্থাপন এবং সংযোগস্থলের কাজ সরেজমিনে দেখেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক মেগা প্রকল্প। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং সাভার-আশুলিয়া অঞ্চলের দীর্ঘদিনের যানজট অনেকাংশে কমবে।

এ সময় তিনি আরও জানান, প্রকল্পের কাজ চলমান থাকলেও বিকল্প সড়ক ও বিদ্যমান পথ সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রকল্প পরিচালক, পরামর্শক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।




  বিষয়:   সেতু সচিব  ঈদযাত্রা  ঢাকা  আশুলিয়া  এক্সপ্রেসওয়ে 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy