এনসিপির ঢাকা জেলা উত্তর কমিটির শীর্ষ পদে নাবিলা-দিলশানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা জেলা উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে নাবিলা তাসনিদ

2026-03-17T13:55:19+00:00
2026-03-17T13:55:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
এনসিপির ঢাকা জেলা উত্তর কমিটির শীর্ষ পদে নাবিলা-দিলশানা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ৬২৮)
X

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা জেলা উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে নাবিলা তাসনিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন দিলশানা পারুল। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলম-এর সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন জুলকার নাইন ও ফয়সাল হোসেন খান। সদস্য সচিব হয়েছেন সালামত উল্লাহ রনি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজু।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া তিনজন হলেন মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক।

এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy