মহাখালী হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে এক শিশুর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টারমধ্যেতথা আজকের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)

2026-03-17T13:57:51+00:00
2026-03-17T14:08:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহাখালী হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৫৭ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ২:০৮ পিএম  (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে এক শিশুর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তথা আজকের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। 

সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে হাসপাতালে আইসিইউ না থাকায় হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। 

পরিস্থিতির বিবরণ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছুদিন থেকে হামের রোগী বাড়ছে। হাসপাতালটিতে তিনটি ওয়ার্ডেই অতিরিক্ত হামের রোগী আছে। তাদের ভালো ট্রিটমেন্ট চলছে। কিন্তু এই রোগীটির অবস্থা খারাপ ছিল। তার আইসিইউর সাপোর্ট দরকার ছিল, কিন্তু এই হাসপাতালের আইসিইউটি বন্ধ। আর অন্য কোথাও এই ধরণের পেশেন্ট নেয় না। এখানে হাসপাতালের চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না।’ 

মন্ত্রী বলেন, ‘মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউ‌এইচ‌ও) একটি প্রকল্পের অধীনে আইসিইউটি নির্মাণ হয়েছিল। প্রকল্প যখন বন্ধ হয়ে গেছে, আইসিইউর কার্যক্রমটাও বন্ধ হয়ে গেছে। এ কারণে শিশুটিকে আইসিইউতে নেওয়া যায়নি। অন্য কোনো আইসসিউতে এ ধরণের সংক্রামক রোগী নেওয়া হয় না। ওই পরিস্থিতিতে ডাক্তাররা স্বজনদের বলছিলেন, এখানে আইসিইউ নাই, অন্যত্র পাওয়া যায় কিনা আমরাও দেখি, আপনারাও চেষ্টা করেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আমাদের একটি গাফিলতি হিসেবে ধরা যেতে পারে। আমরা জানতাম না যে দেড় বছর আগে আইসিইউটি বন্ধ হয়ে গেছে। আজ বিষয়টি জানলাম। এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইসিইউটি যেহেতু বন্ধ রয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসক, টেকনিশিয়ান ও কনসালটেন্ট সংযুক্ত করে এটি চালু করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। অক্সিজেন সরবরাহ নিশ্চিত রয়েছে, প্রয়োজনে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy