নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নেপালের নারী ফুটবল লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার সানজিদা আক্তার। মঙ্গলবার বিকালে তিনি কাঠমান্ডুর উদ্দেশে দেশ চেঢ়েছেন। ললিতপুরের

2026-03-17T20:38:45+00:00
2026-03-17T20:38:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৬৮)
নারী ফুটবলার সানজিদা আক্তার
X

নারী ফুটবলার সানজিদা আক্তার

নেপালের নারী ফুটবল লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার সানজিদা আক্তার। মঙ্গলবার বিকালে তিনি কাঠমান্ডুর উদ্দেশে দেশ চেঢ়েছেন। ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে খেলবেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

সানজিদার ক্লাবের আজ ম্যাচ রয়েছে। তবে এই ম্যাচে সানজিদার খেলা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘কালকে (বুৃধবার) হয়তো নাও খেলা হতে পারে। আরো কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।’

বাংলাদেশের নারী ফুটবলাররা ভারত ও ভুটানের লিগে খেলেছেন। নেপালের লিগে খেলা হয়নি। এ নিয়ে সানজিদা বলেন, ‘ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপাল লিগের পারিশ্রমিক একটু বেশি।’

সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় আর দলে ডাক পান না। ঘরোয়া ও বিভিন্ন লিগ খেলাই এখন তার ভরসা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy