প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:২৭ পিএম (ভিজিট : ৩৩৯)

X
মো. আলাউদ্দিন
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে আদেশ জারি করেছে।
গতকাল সোমবার মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
যদিও ভিডিওটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ইউএনও মো. আলাউদ্দিন।
তিনি দাবি করেন, শত্রুতাবশত কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, ২৯ সেকেন্ডের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তিনি আর কারও ফোনকল রিসিভ করছিলেন না। তবে সকাল ৯টার দিকে কর্মস্থলে আসেন। এরপর তড়িঘড়ি করে ইউএনও জেলা সদরে চলে যান।
ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আবার অনেকে ধারণা করছে, ইউএনও ‘হানি ট্র্যাপে’ পড়েছেন।