বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় দলে গাজী আশরাফ হোসেন লিপুর অধ্যায় শেষ হলো স্মরণীয়ভাবে। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের রোমাঞ্চকর

2026-03-17T20:44:55+00:00
2026-03-17T20:44:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৬৮)
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে লিটন-শান্ত-মিরাজরা
X

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে লিটন-শান্ত-মিরাজরা

বাংলাদেশ জাতীয় দলে গাজী আশরাফ হোসেন লিপুর অধ্যায় শেষ হলো স্মরণীয়ভাবে। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের রোমাঞ্চকর জয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই সিরিজেই প্রধান নির্বাচক হিসেবে লিপুর দায়িত্ব শেষ হয়েছে। নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন তিনি। 

ড্রেসিংরুমে ক্রিকেটার, কোচিং স্টাফ সদস্যদের কাছ থেকে হাসিমুখে বিদায় নিয়েছেন তিনি। দেশের ক্রিকেটে এত সুন্দর করে কাউকে বিদায় দিতে দেখা যায়নি খুব একটা। লিপুকে নিয়ে লিটন দাস বলেন, ‘আপনার যদি কোনো তথ্য থাকে, অবশ্যই আমাদের ফোনে পাবেন। আপনি মেসেজ কিংবা কল দেবেন।’

লিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের জন্য সেরাটা দেওয়া চেষ্টা আপনি করেছেন। আমি খুবই খুশি ছিলাম আপনার ওপর। টিম ম্যানেজমেন্ট বলেন, খেলোয়াড় বলেন, অনেক সময়ই কিছু অস্বস্তি ছিল। কিন্তু দলের চিন্তা করে আপনি সবসময় ভালোটা করার চেষ্টা করেছেন। দলের ভালোর জন্য এখানে কোনো ব্যক্তিগত পছন্দ বা ব্যক্তিগত কোনো কিছু ছিল না।’

লিপুর সঙ্গে কাজ করে খুশি নাজমুল হোসেন শান্তও, ‘অধিনায়কের সঙ্গে নির্বাচকের সবসময়ই একটা স্বাস্থ্যকর তর্ক-বিতর্ক চলতেই থাকে। আমাদের যেটা সবসময় ছিল এবং এই তর্ক-বিতর্ক আমি উপভোগ করতাম। এই তর্ক-বিতর্ক হতো শুধুই বাংলাদেশ দলের জন্য। দল কীভাবে জিতবে, কোন জিনিসটা দরকার। আমি বলব এটা দারুণ ছিল এবং আমি উপভোগ করেছি। আপনার সঙ্গে কাজ করে আমি খুশি। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি। আবারো ধন্যবাদ।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy