পিএসজির বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে চেলসি শিবিরে বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এমনিতেই প্রথম লেগে বড় ব্যবধানে হেরে বেশ চাপে আছে চেলসি। তার ওপর এবার বড় এক ধাক্কা খেয়েছে তারা।

2026-03-17T21:39:38+00:00
2026-03-17T21:39:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিএসজির বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে চেলসি শিবিরে বড় ধাক্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ১৯১)
রিস জেমস।
X

রিস জেমস।

এমনিতেই প্রথম লেগে বড় ব্যবধানে হেরে বেশ চাপে আছে চেলসি। তার ওপর এবার বড় এক ধাক্কা খেয়েছে তারা। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অধিনায়ক রিস জেমসকে পাবে না ইংলিশ ক্লাবটি।

ঘরের মাঠে মঙ্গলবার শিরোপাধারীদের মুখোমুখি হবে চেলসি। হ্যামস্ট্রিংয়ের চোটে ম্যাচটি থেকে জেমসের ছিটকে পড়ার কথা আগের দিন নিশ্চিত করেছেন চেলসি কোচ লিয়াম রোসেনিয়ার।

গত সপ্তাহেই শৈশবের ক্লাব চেলসির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান ২৬ বছর বয়সী জেমস। প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গত শনিবার ১-০ গোলে হারা ম্যাচে ওই চোট পান তিনি। স্ট্যামফোর্ড ব্রিজে পিএসজির বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলন করেননি ইংলিশ রাইট-ব্যাক।

পিএসজির মাঠে প্রথম লেগে ৫-২ গোলে হেরে যায় চেলসি। নিজেদের আঙিনায় বিশাল সেই ব্যবধান ঘুচিয়ে শেষ আটে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ তাদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অধিনায়ককে না পাওয়া চেলসির জন্য স্বাভাবিকভাবেই বড় ধাক্কা। 

রোসেনিয়ার সোমবার সাংবাদিকদের বলেন,‘ নিউক্যাসল ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে রিস। চোটের মাত্রা কেমন, এখনও জানি না। তবে আগামীকালের (মঙ্গলবার) ম্যাচ থেকে সে ছিটকে গেছে। এটা গুরুতরও হতে পারে। হ্যামস্ট্রিংয়ের চোট কখনোই ভালো কিছু নয়। আশা করছি, স্ক্যানের পর আরও বিস্তারিত জানতে পারব।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy