হরমুজ প্রণালি নিয়ে সংঘাতে কখনই জড়াবে না ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।তবে বৈরিতা

2026-03-17T21:36:46+00:00
2026-03-17T21:36:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরমুজ প্রণালি নিয়ে সংঘাতে কখনই জড়াবে না ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ৩৩৬)
ইমানুয়েল ম্যাক্রোঁ
X

ইমানুয়েল ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। 

তবে বৈরিতা শেষ হওয়ার পর নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পারে এমন একটি জোট গঠনের প্রস্তুতি অব্যাহত রেখেছে প্যারিস।

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য আয়োজিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা এই দ্বন্দ্বে কোনো পক্ষ নই, তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালি উন্মুক্ত বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।’

ম্যাক্রোঁ বলেন, ইরান যুদ্ধ চলায় ফ্রান্সকে ‘পারমাণবিক অস্ত্রের যুগের’ জন্য প্রস্তুত করছেন তিনি। 

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করার দুদিন পর, গত ২ মার্চ ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে, ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার আরও শক্তিশালী করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে।

তিনি এই নীতিকে ‘ফরোয়ার্ড ডিটারেন্স’ বা অগ্রবর্তী প্রতিরোধ বলে অভিহিত করেছেন।

এই বক্তব্যের মাধ্যমে ম্যাক্রোঁ দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে নিজের শক্তির জানান দিয়েছেন, যেখানে ইউরোপীয় মিত্ররা পারমাণবিক সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে দ্বিধাবোধ করছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy