ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন ‘বাঙ্কার বাস্টার’ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন সামরিক বাহিনী

2026-03-18T09:26:08+00:00
2026-03-18T09:26:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন ‘বাঙ্কার বাস্টার’ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:২৬ এএম   (ভিজিট : ৮৯)
ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন ‘বাঙ্কার বাস্টার’ হামলা
X

ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন ‘বাঙ্কার বাস্টার’ হামলা


হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় সচল করার লক্ষ্যে এটি ছিল একটি বড় পদক্ষেপ।

বুধবার (১৮ মার্চ) সংবাদমাধ্যম এনডিটিভি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের উপকূলে অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে একাধিক ৫ হাজার পাউন্ড ওজনের গভীর ভেদক্ষম (ডিপ পেনিট্রেটর) বোমা নিক্ষেপ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “ইরানের উপকূল বরাবর শক্তিশালীভাবে সুরক্ষিত ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে মার্কিন বাহিনী সফলভাবে একাধিক ৫,০০০ পাউন্ডের গভীর ভেদক্ষম গোলাবারুদ ব্যবহার করেছে।”

মার্কিন বাহিনীর দাবি, এসব ঘাঁটিতে মোতায়েন থাকা ইরানের জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল।

এ হামলার আগে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার মাধ্যমে বিশ্বে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ চলাচল করে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এ পদক্ষেপে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হয় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। সূত্র: এনডিটিভি





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy