ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের

বুলেটিন ডেস্ক

জাতীয়

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। দেশ‌টি‌তে থাকা কয়েকশ বাংলাদেশিকে ফেরা‌নোর সিদ্ধান্ত

2026-03-18T12:01:42+00:00
2026-03-18T12:01:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যপ্রাচ্যে সংঘাত
ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ৭৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। দেশ‌টি‌তে থাকা কয়েকশ বাংলাদেশিকে ফেরা‌নোর সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। 

সব কিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। পরে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

তারা আরো জানান, বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যা‌চ্ছেন। এ ছাড়া প্রত্যাবাসনে সহ‌যো‌গিতা কর‌তে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও মঙ্গলবার রা‌তে বাকুর উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন।






  বিষয়:   ইরান  বাংলাদেশি  মধ্যপ্রাচ্য  সংঘাত 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy