ইরান থেকে দেশে আসছেন ২০০ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জরুরি পরিস্থিতিতে ইরানে থাকা ২০০ বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) আজারবাইজানের রাজধানী

2026-03-18T15:54:34+00:00
2026-03-18T15:54:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইরান থেকে দেশে আসছেন ২০০ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৯০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

জরুরি পরিস্থিতিতে ইরানে থাকা ২০০ বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে  বাংলাদেশিদের।

জানা গেছে, ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাকে আজারবাইজানে পাঠানো হচ্ছে।


এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে।

রাষ্ট্রদূত আমানুল হক বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়কপথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে।

জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকসহ বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা–কর্মচারী ও তাদের পরিবারের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছিল। সব মিলিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। দুই ধাপে প্রায় ৩০০ বাংলাদেশিকে ইরান থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy