ঈদের দিন যেসব জেলায় বজ্রসহ তুমুল শিলাবৃষ্টি

অনলাইন ডেস্ক

আবহাওয়া

আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ)চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।আবহাওয়া

2026-03-18T18:54:18+00:00
2026-03-18T18:54:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের দিন যেসব জেলায় বজ্রসহ তুমুল শিলাবৃষ্টি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২৪০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, এই দিনগুলোতে দেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে।

আজ বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২০ মার্চ) রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও খুলনা বিভাগের কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। 

একই সঙ্গে কয়েকটি অঞ্চলে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরদিন শনিবার (২১ মার্চ) দেশের সব বিভাগে- ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা এ দিনও রয়েছে। 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy