যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এবারের ঈদযাত্রায় নাড়ির টানে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। যমুনা সেতুর ওপর

2026-03-18T19:34:33+00:00
2026-03-18T19:34:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৬৫)
ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ
X

ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ

এবারের ঈদযাত্রায় নাড়ির টানে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

পুলিশ জানিয়েছে, ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। এতে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে কয়েকগুণ। স্বভাবতই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে৷ আজ বুধবার পোশাক কারখানায় ছুটির কারণে যমুনা সেতু সড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আগে থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত বড় যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রায় যমুনা সেতুর দুপাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুপাশেই দুইটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy