মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “এটা কঠিন সময় আমাদের তা স্বীকার করতে হবে।”

2026-03-22T19:15:59+00:00
2026-03-22T19:15:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ১০৫)
X

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “এটা কঠিন সময় আমাদের তা স্বীকার করতে হবে।”

রোববার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই বর্তমান দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন করে অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করেছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সেই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সংগ্রহ (প্রকিউরমেন্ট) কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে, যাতে মিল-কারখানা ও বিদ্যুৎ খাত জ্বালানির অভাবে ব্যাহত না হয়। বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার এখন পর্যন্ত ব্যবস্থাপনার মাধ্যমে যুদ্ধজনিত চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে ভবিষ্যতের সম্ভাব্য চাপ মোকাবিলায় জনগণকেও সংযমী হতে হবে।

তিনি বলেন, “যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে—যেমনটি বিশ্বব্যাপী দেখা যাচ্ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হবে না। এ পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা, সহানুভূতি ও সংযম প্রয়োজন।”

অর্থমন্ত্রী আরও বলেন, যুদ্ধ বাংলাদেশের নিয়ন্ত্রণে নয়, তবে এর প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির ওপর নির্ভরশীলতার কারণে এই চাপ তুলনামূলক বেশি।

তিনি জানান, বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে তা ইতোমধ্যে শুরু হয়েছে। সব মিলিয়ে কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

এ সময় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্ম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।




  বিষয়:   অর্থমন্ত্রী  আমির খসরু 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy