সকল কাজে সাংবাদিকদের সহায়তা কামনা করছেন: ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

গণমাধ্যম

সাংবাদিকগণ রাস্ট্রের চতুর্থস্তম্ভ। এলাকার সাংবাদিকগণ সাথে থাকলে নেত্রকোনা- ১ আসনের আমুল পরিবর্তন ঘটাতে পারবো। “আমরা কথায় নয়, কাজে

2026-03-24T15:00:36+00:00
2026-03-24T15:00:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সকল কাজে সাংবাদিকদের সহায়তা কামনা করছেন: ব্যারিস্টার কায়সার কামাল
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৪০০)
দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজতজয়ন্তী উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল
X

দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজতজয়ন্তী উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল

সাংবাদিকগণ রাস্ট্রের চতুর্থস্তম্ভ। এলাকার সাংবাদিকগণ সাথে থাকলে নেত্রকোনা- ১ আসনের আমুল পরিবর্তন ঘটাতে পারবো। “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করতে চাই।” কাজের জবাবদিহিতার জন্য স্থানীয় সাংবাদিকগণ সাথে থাকলে এলাকার উন্নয়নমুলক কাজ আরো গতিশীল হবে। সেজন্য সাংবাদিকদের সাথে থাকার আহাবান জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (২২ মার্চ) দুপুরে ‘দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানের শুরুতে ডেপুটি স্পিকার দুর্গাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণ, সম্মাননা প্রদান এবং তরুণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। সাংবাদিকরা সমাজের ‘দর্পণ’ ও ‘নির্যাতিত মানুষের ঢাল’ হিসেবে কাজ করে থাকে, তারা নিউজের ভেতরের নিউজগুলো বের করে আনেন। দীর্ঘদিনের পচনশীল রাজনৈতিক কাঠামো ও দূষিত রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে সাংবাদিকদের লেখনী জরুরি। আপনারা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, আপনাদের তথ্যের ভিত্তিতেই আমরা কাজ করবো।

রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলের তীব্র সমালোচনা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বা বিত্তশালী যদি সাধারণ মানুষের সম্পদ, মসজিদ বা মন্দিরের জায়গা দখল করে, তবে তা মেনে নেওয়া হবে না। আমরা এমন দুর্গাপুর চাই, যেখানে গারো, হাজং, হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান- সবাই সমান অধিকার ভোগ করবে। আইনের চোখে সবাই সমান, এখানে কেউ কারো অধিকার খর্ব করতে পারবে না।”

দুর্গাপুরের উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে ডেপুটি স্পিকার জানান, দুর্গাপুরে নতুন রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগেই দিয়েছিলেন এবং বর্তমানে সেটির ভিত্তিপ্রস্তরের কাজ চলমান রয়েছে। এছাড়া সোমেশ্বরী নদীর ওপর একটি সেতু এবং মহাদেও নদীর ওপর সেতু নির্মাণসহ একাধিক মেগা প্রকল্পের ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আশা করছি, খুব শিগগিরই এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সাধারণ মানুষ দেখতে পাবে।

দুর্গাপুর প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লার‘র সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ দিবালোক সিংহ, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক। এছাড়া স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপালনকারী গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy