বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।আজ

2026-03-24T16:51:59+00:00
2026-03-24T16:51:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৮৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৪ মার্চ) মানামায় বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসার জন্য দুটি বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে। পরবর্তী ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে।

এতে আরও বলা হয়, বিশেষ রিটার্ন ফ্লাইট দুটির মাধ্যমে যারা বাংলাদেশে যেতে আগ্রহী এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে ইচ্ছুক, তাদের গুগল ফর্মে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফ্লাইটের যাত্রীসংখ্যা পূর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy