বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে জয়ে শুরু বাংলাদেশের। মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে লাল সবুজের

2026-03-24T19:26:42+00:00
2026-03-24T19:26:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে জয়ে শুরু বাংলাদেশের। মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে লাল সবুজের দল। দলের জয়ে জোড়া গোল করেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান সুলিভান। দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন রোনান সুলিভান। 

পাকিস্তান ম্যাচের আগে থেকেই আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভানকে। ম্যাচের শুরুতে ডেকলাইনকে না দেখা গেলেও একাদশে ছিলেন রোনান। আর মাঠেই দেখান নিজের শৈল্পিক ফুটবলের কারিশমা।

মঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধে রোনান সুলিভানের জোড়া গোলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

প্রথমার্ধজুড়ে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ।

ম্যাচের প্রথম ১০ মিনিটেই দেখা যায় আক্রমণ আর পাল্টা আক্রমণ। শুরুতেই একটি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ, যদিও ফিনিশিংয়ের অভাবে তা থেকে গোল আদায় করা সম্ভব হয়নি।

অন্যদিকে পাকিস্তানও শুরুর দিকে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরির চেষ্টা করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠের নিয়ন্ত্রণ ও বল পজিশন পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। টানা আক্রমণে পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করে ফেলে তারা। জায়গা না পেয়ে নিজেদের অর্ধেই গুটিয়ে থাকতে বাধ্য হয় পাকিস্তান। 

বল পজিশন ও আক্রমণে আধিপত্য বিস্তারের কারণে বাংলাদেশ দল প্রথমার্ধ শেষে লিড না পাওয়ার আক্ষেপ নিয়েই ড্রেসিংরুমে ফিরেছে। 

তবে দ্বিতীয়ার্ধে রোনান সুলিভানের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ২০১৫ সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। এরপর থেকে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে। যার মধ্যে চ্যাম্পিয়ন একবার ২০২৪ সালে। অন্য ছয়বারের মধ্যে রানার্সআপই চারবার।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy