দেশের মাটিতে সাকিবের খেলার ইতি হোক, চান মুশফিকও

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানের জন্মদিন ঘিরে সতীর্থদের শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এর মধ্যে

2026-03-24T19:43:50+00:00
2026-03-24T19:43:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের মাটিতে সাকিবের খেলার ইতি হোক, চান মুশফিকও
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২৫)
মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান
X

মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানের জন্মদিন ঘিরে সতীর্থদের শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের আবেগময় বার্তা।

কয়েক মাস আগে সাকিব দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আবারও সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ওই সিরিজে সাকিব খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

জন্মদিন উপলক্ষে ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন, দেশের কোটি ভক্তের মতো তিনিও চান—সাকিব নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলুন দেশের মাটিতেই। ভাই হিসেবে এই প্রত্যাশা তার ব্যক্তিগতও। শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “শুভ জন্মদিন, সাকিবৃ বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।”

এদিকে মাঠের বাইরেও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সাকিবকে। ব্যক্তিগত একটি মামলা নিয়ে তাকে নিজেকেই লড়তে হচ্ছে। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই ইঙ্গিত দিয়েছেন, ৫ আগস্টের পর অন্যান্য মামলার বিষয়ে সরকার নমনীয় অবস্থান নিতে পারে।

বাংলাদেশের ইতিহাসে সেরা অ্যাথলেট কে? কাউকে যদি প্রশ্নটি করা হয় কি উত্তর আসবে সেটিও নিশ্চয়ই অনুমান করতে পারছেন। হ্যাঁ, খুব বড় কোনো বিতর্ক ছাড়া সাকিব আল হাসানকেই বলা যায় দেশের ইতিহাসে সেরা অ্যাথলেট। তবে এ নিয়ে তর্ক থাকলেও “দেশসেরা ক্রিকেটার সাকিব” এমন কথা এক বাক্যে সবাই মেনে নেবেন। কারণটাও নিশ্চয় অজানা নয়। 

১৯৮৭ সালের এই দিনে (২৪ মার্চ) মাগুরায় জন্মগ্রহণ করেন বিশ্ব ক্রিকেটের এই তারকা ক্রিকেটার। মাগুরার আলোকদিয়া মাঠ থেকে বিকেএসপি হয়ে মিরপুর মাঠ কাঁপিয়ে ছোট্ট ফয়সাল রাজত্ব করেছেন বাইশগজে।

সাকিবের জন্মদিনে সতীর্থ ক্রিকেটার থেকে শুরু করে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। যেমনটা জানিয়েছেন দীর্ঘ সময় একসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা মুশফিকুর রহিমও। রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারা সাকিব দেশের মাটিতেই খেলার ইতি টানতে চেয়েছিলেন। 
এবার মুশফিকও বললেন, দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব-বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।

এদিকে, সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পেসার রুবেল হোসেন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনি একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম। শুভ জন্মদিন সাকিব আল হাসান।’ এ ছাড়া আরও অনেকেই টাইগার অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছেন। 
 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy