ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে আজ বিকেলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

2026-03-24T19:53:26+00:00
2026-03-24T19:55:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৫৩ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ৭:৫৫ পিএম  (ভিজিট : ২০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে আজ বিকেলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। গত পরশু দিন তার ভিয়েতনাম আসার কথা থাকলেও তার ক্লাব লেস্টারের খেলা থাকায় আসতে পারেননি। সোমবার ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে মঙ্গলবার ভিয়েতনাম সময় বিকাল চারটায় পৌঁছেছেন।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আধ ঘন্টার বেশি সময় লাগে। আজ বিকেলে হ্যানয়ে বাংলাদেশ দলের অনুশীলন স্থানীয় সময় বিকেল পাঁচটায়। বাংলাদেশ দলের অনুশীলন ইতোমধ্যে শুরু হয়েছে।

হামজা হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় যখন এসেছিলেন তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিকেলে অনুশীলন করেছেন। আজ ভিয়েতনামে অনুশীলন শুরু হওয়ায় এবং অনেক ভ্রমণক্লান্তি থাকায় প্র্যাকটিস করার সম্ভাবনা কম। এরপরও অনুশীলন গ্রাউন্ডে সবার সঙ্গে তার দেখা করার ইচ্ছে রয়েছে। 

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। ঐ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জামালরা। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচ খেলে জামালরা ঢাকায় আসবেন আর হামজা ইংল্যান্ড ফিরে যাবেন। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy