‘হামজা-শমিত ভাইরা বড়মাপের খেলোয়াড়’

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আগামী ২৬ মার্চ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সোমবার দ্বিতীয় দিনের মত ভিয়েতনামের

2026-03-24T19:57:25+00:00
2026-03-24T19:57:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হামজা-শমিত ভাইরা বড়মাপের খেলোয়াড়’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৮)
ভিয়েতনামে ট্রেনিংয়ে বাংলাদেশের ফুটবল দল-সংগৃহীত
X

ভিয়েতনামে ট্রেনিংয়ে বাংলাদেশের ফুটবল দল-সংগৃহীত

আগামী ২৬ মার্চ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সোমবার দ্বিতীয় দিনের মত ভিয়েতনামের ন্যাশনাল ইয়ুথ ট্রেনিং সেন্টারে ঘণ্টাখানেক অনুশীলন করেছে। অনুশীলনে বেশ উজ্জীবিত দেখা গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। ভিয়েতনামের আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন ফুটবলাররা। এর মধ্যে আছেন দীর্ঘদিন পর দলে ফেরা বিশ্বনাথ ঘোষও।

সোমবারের (২৩ মার্চ) অনুশীলনে গুরুত্ব পেয়েছে ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বিষয়গুলো। ওয়ার্ম-আপ ও স্ট্রেচিং শেষে হেডকোচ হাভিয়ের কাবরেরা ফুটবলারদের নিয়ে বিভিন্ন কৌশলগত অনুশীলন করান। রোববারের তুলনায় সোমবার সময় এক ঘণ্টা এগিয়ে এনে স্থানীয় সময় বিকাল ৫টায় অনুশীলন অনুষ্ঠিত হয়।

আর অনুশীলনের ফাঁকে দেড় বছর পর জাতীয় দলে ফেরা বিশ্বনাথ ঘোষ বলেছেন, “জাতীয় দলে অনেক কিছুতে পরিবর্তন এসেছে। এখানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। হামজা-শমিত ভাইরা বড়মাপের খেলোয়াড়। তাদের সঙ্গে অনুশীলনটা উপভোগ করছি। অনেক কিছু শিখছি। যদিও হামজা ভাই এখনও আসেনি। শমিত দা অনুশীলনের বাইরে কী করেন সেটাও দেখছি।”

এরপরই এ ডিফেন্ডার বললেন, “আমি অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। ফিরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে টিকে থাকাই লক্ষ্য। দলের জন্য ভালো খেলতে চাই।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy