আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে তার আগেই দুই দলের রক্ষণভাগে চোটের ধাক্কা

2026-03-24T20:03:33+00:00
2026-03-24T20:03:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরে দুঃসংবাদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ২৯)
আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি
X

আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে তার আগেই দুই দলের রক্ষণভাগে চোটের ধাক্কা লেগেছে। আগামী বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল (বাংলাদেশ সময় ভোরে) দ্বিতীয় প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। 

কিন্তু এ দুই ম্যাচেই খেলতে পারবেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। হাঁটুতে চোট পেয়ে তিনি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। গত রোববার কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের ২-০ গোলে হারের ম্যাচে চোট পান তিনি। যদিও পুরো সময় মাঠে ছিলেন। পরে ডান হাঁটুতে ব্যাথা অনুভব করায় সরে দাঁড়ান। তার জায়গায় এখনো নতুন কাউকে দলে নেওয়া হয়নি।

একই ধরনের সমস্যায় পড়েছে আর্জেন্টিনাও। রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল চোটের কারণে সামনের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। এস্তুদিয়েন্তেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রিভার প্লেটের এই ডিফেন্ডার। তার বদলে দলে ডাকা হয়েছে আতলেতিকো মাদ্রিদের নাহুয়েল মলিনাকে।

চোটের তালিকায় আছেন সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও। অলিম্পিক মার্শেইয়ের এই খেলোয়াড়ের পরিবর্তে আর্জেন্টিনা দলে সুযোগ পেয়েছেন রিভার প্লেটের লুকাস মার্তিনেজ কুয়ার্তা।

আগামী শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩১ মার্চ দ্বিতীয় ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy