দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা ভারতের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলতি বছরই মাঠে গড়াবে নারী টি২০ বিশ্বকাপ। আসন্ন এই আসরের প্রস্তুতির জন্য এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের

2026-03-24T20:22:53+00:00
2026-03-24T20:22:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা ভারতের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৩১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

চলতি বছরই মাঠে গড়াবে নারী টি২০ বিশ্বকাপ। আসন্ন এই আসরের প্রস্তুতির জন্য এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল ভারত নারী দল। সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল তারা। গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন হারলীন দেওল, জি কমলিনী, স্নেহ রানা ও বৈষ্ণবী শর্মা। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন উমা ছেত্রী, কাশবী গৌতম ও অনুষ্কা শর্মা।

রিকা ঘোষের বিকল্প উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়ে এখনও পর্যন্ত তেমন একটা সুবিধা করতে পারেননি কমলিনী। ফলে উমাকে সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও নারী আইপিএলে ভালো খেলায় জায়গা করে নিয়েছেন কাশবী।

আগামী ১৭ এপ্রিল ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। ১৯ এপ্রিল ডারবান, ২২ ও ২৫ এপ্রিল জোহানেসবার্গ এবং ২৭ এপ্রিল বেনোনিতে হবে বাকি চারটি ম্যাচ।

ভারত স্কোয়াড -হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিকা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, শ্রেয়াঙ্কা পাতিল, কাশবী গৌতম, ভারতী ফুলমালি, উমা ছেত্রী, অনুষ্কা শর্মা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy