হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান করে চার সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তার সঙ্গে

2026-03-24T20:29:48+00:00
2026-03-24T20:29:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৬৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান করে চার সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তার সঙ্গে বাকি তিন সদস্য হলেন হাসিবুল হোসেন শান্ত, নাদিফ চৌধুরী ও নাঈম ইসলাম। 

সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নির্বাচক প্যানেল গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।জানা যায়, নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তাদের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। আগের নির্বাচক কমিটি তিন সদস্যের হলেও এবার তা বাড়িয়ে চার সদস্যের করা হয়েছে।

নতুন প্যানেলে বাশারের সঙ্গে আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের নির্বাচক প্যানেলেও দায়িত্ব পালন করেছিলেন।

এ ছাড়া প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাঈম ঘরোয়া ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি করে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তার।

অন্যদিকে নাদিফ চৌধুরীও দীর্ঘ সময় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। টি২০ আন্তর্জাতিকেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ক্যারিয়ার শেষে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবেও কাজ করছিলেন নাদিফ।

এদিকে লিপু দায়িত্ব চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করার পর প্রথমেই বাশারের নাম সামনে আসে। তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে নারী দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই দায়িত্ব ছেড়ে পুনরায় বিসিবি প্রধানের ভূমিকাতে দেখা যাবে হাবিবুল বাশারকে ।

উল্লেখ্য, এবারের নিয়োগ প্রক্রিয়া ছিল গতানুগতিক ধারার চেয়ে কিছুটা ভিন্ন। আগে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া হলেও এবার আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার (ইন্টারভিউ) নেওয়া হয়েছে। হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের পদ পেতে ইন্টারভিউ দিয়েই আসতে হয়েছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy