অস্ট্রেলিয়ান তিন আরচ্যারকে হারালেন আলিফ-রাম-কুলসুম

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট (স্টেজ-১)-এর কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের আরচ্যাররা। ২০টি দেশের ১৯৪

2026-03-24T20:47:20+00:00
2026-03-24T20:49:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়ান তিন আরচ্যারকে হারালেন আলিফ-রাম-কুলসুম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৪৭ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ৮:৪৯ পিএম  (ভিজিট : ৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট (স্টেজ-১)-এর কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের আরচ্যাররা। ২০টি দেশের ১৯৪ জন প্রতিযোগীর এই আসরে অস্ট্রেলিয়ার তিন আরচারকে হারিয়ে নজর কেড়েছেন আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও মোসা. কুলসুম আক্তার মনি।

কম্পাউন্ড মহিলা এককে এলিমিনেশন রাউন্ডের ১/২৪ ধাপে কুলসুম আক্তার মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সরাসরি ১/১৬-এ উঠেন। অন্যদিকে জোমা আক্তার ১৩৫-১৩৭ ব্যবধানে হংকংয়ের প্রতিপক্ষের কাছে হেরে যান। ১/১৬ ধাপে কুলসুম ১৪৬-১৪১ ব্যবধানে অস্ট্রেলিয়ার রেন্ডেল এলিজাবেথকে হারিয়ে শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে (১/৮) উঠেন। তবে বন্যা আক্তার ১৪৫-১৪৬ ব্যবধানে ভারতের সালভে তেজাল রাজেন্দ্রর কাছে হেরে বিদায় নেন।

রিকার্ভ পুরুষ এককে ১/২৪ ধাপে মো. রাকিব মিয়া বাই পেয়ে ১/১৬-এ উঠেন। রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে থাইল্যান্ডের প্রতিপক্ষকে এবং আব্দুর রহমান আলিফ ৬-০ সেটে হংকংয়ের প্রতিপক্ষকে হারিয়ে একই ধাপে জায়গা করে নেন।

১/১৬ ধাপে বাংলাদেশের তিন আরচারই দারুণ পারফরম্যান্স দেখান। রাকিব মিয়া ৬-০ সেটে স্লোভেনিয়ার দেজান ফ্যাবচিককে হারান। রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে অস্ট্রেলিয়ার জ্যাকশন ক্রিস্টোফারকে পরাজিত করেন। আর আব্দুর রহমান আলিফ ৭-১ সেটে অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ানকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।

দলগত ইভেন্টেও ছিল বাংলাদেশের লড়াই। কম্পাউন্ড মহিলা দল (বন্যা, কুলসুম ও জোমা) ২১৬০-এর মধ্যে ২০৪৬ স্কোর করে পঞ্চম হয়। আর রিকার্ভ পুরুষ দল (রাকিব, আলিফ ও রামকৃষ্ণ) ১৯৫৯ স্কোর করে ষষ্ঠ স্থান অর্জন করে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy