আজ কালরাত স্মরণে প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

অনলাইন ডেস্ক

জাতীয়

১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা স্মরণে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি এবার পালন করা হবে না বলে

2026-03-25T15:46:42+00:00
2026-03-25T15:46:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ কালরাত স্মরণে প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা স্মরণে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি এবার পালন করা হবে না বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তবে কেন এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৃশংস সামরিক অভিযান চালায়। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়, যা বাংলাদেশের ইতিহাসে ‘কালরাত’ নামে পরিচিত।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy