‘মিডিয়া হাউজের চেয়ে ইউটিউবারদের প্রভাব অনেক বেড়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চেয়েও একজন ইউটিউবারের প্রভাব অনেক বেশি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির

2026-03-25T16:53:54+00:00
2026-03-25T16:53:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘মিডিয়া হাউজের চেয়ে ইউটিউবারদের প্রভাব অনেক বেড়ে গেছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৮৫)
তথ্য ও সম্প্রচারমন্ত্রী
X

তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চেয়েও একজন ইউটিউবারের প্রভাব অনেক বেশি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে গণমাধ্যম জগতের চেহারা এবং কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চেয়েও একজন ইউটিউবারের প্রভাব-প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে। এটি হয়েছে তথ্যপ্রযুক্তি এবং কমিউনিকেশন সায়েন্সের রূপান্তরিত পরিস্থিতির কারণে।

তিনি বলেন, অনলাইন পত্রিকা, আইপি টিভির মতো কিছু প্লাটফর্ম তৈরি হয়েছে। ফলে আগের মতো আমরা বা সরকার চাইলেই পুরোনো নিয়ন্ত্রণের আইন কাঠামো... তার আওতার মধ্যে এগুলো পড়ে না। আবার এগুলো কিন্তু আমাদের সভ্যতার অনুষঙ্গে পরিণত হয়েছে। ফলে পুরো ব্যাপারটাই একটা স্ট্র্যাটেজিক ডিসকাশন।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়েই একটি স্ট্র্যাটেজিক মুভ (পরিকল্পিত পদক্ষেপ) নিতে চাই। এজন্য আমি কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মন্তব্য করতে চাচ্ছি না আপাতত।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের এক ধরনের নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার নৈতিক দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। এই নৈতিক দায়িত্ব পালনে কোনো উদ্যোক্তার প্রতি কি পরিমাণ চাপ প্রয়োগ করা যাবে, তার কোনো আইন নেই। ফলে সবটাই আমাদের একটা স্ট্র্যাটেজিক ডিসকাশনের মধ্যে আনতে হবে। আমি আপনাদের সবার সহযোগিতা চাই এ বিষয়ে।

এ সময় জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বসম্মতভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি জানান, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই এ সংক্রান্ত একটি আইন পাস করা হবে।

মন্ত্রী জানান, নির্বাচনি ওয়াদা পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবারকে এই কার্ড দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে এবং প্রতিটি এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

সরকারের সংস্কারমূলক উদ্যোগের কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) কোনো শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। এছাড়া প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা বিশাল ভিআইপি প্রটোকল বহরও বাতিল করা হয়েছে।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy