প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম (ভিজিট : ১৫)

X
কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ- আর্চারি ফেডারেশন
জমজমাট লড়াইয়ে ভুটানকে হারিয়ে আর্চারি এশিয়া কাপ কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের এই জয়ে পদকও নিশ্চিত হয়ে গেছে দলের। এদিনের এই জয়ে কম্পাউন্ডের দলগত ইভেন্টে রৌপ্যপদক নিশ্চিত হয়েছে হিমু বাছারদের। বুধবার সেমিফাইনালে বাংলাদেশ ২৩২-২২৮ স্কোরে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে। স্বর্ণপদকের জন্য ভিয়েতনামের বিপক্ষে লড়বে লাল সবুজের দল।
থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের সেমিফাইনালে বুধবার ভুটানকে ২৩২-২২৮ স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ।
শুরুর তিন সেটে ৬০-৫৭, ৫৯-৫৮ ও ৫৭-৫৬ স্কোরে জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ সেটে ৫৭-৫৬ স্কোরে জিতলেও ভুটানের জন্য তা যথেষ্ট ছিল না। সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভিয়েতনামের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতকে ১৩৪-১৩৩ স্কোরে হারিয়ে ফাইনালে উঠে এসেছে তারা।
কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা পেয়েছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।