
X
বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে ভিয়েতনাম কোচ কিম স্যাং সিক ও অধিনায়ক দো দাই মানে-ইন্টারনেট
চ্যালেঞ্জ যত বড়, নিজেদের প্রমাণের মঞ্চও তত বিস্তৃত। উন্নতির পথ খুঁজতে কঠিন লড়াইয়ের বিকল্প নেই। বাংলাদেশ শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। আর সেই সুযোগই যেন এবার সামনে এনে দিয়েছে ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ের ১০৮ নম্বরে থাকা ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
প্রীতি ম্যাচে ৭২ ধাপ এগিয়ে থাকা দলটিকে পেয়ে মোটেও ভীত নয় জামাল ভূঁইয়ারা। বৃহস্পতিবার হ্যানয়ের মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার ম্যাচে স্বাগতিকদের সঙ্গে সমান তালে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের আরও ঝালিয়ে নিতে চায় হাভিয়ের কাবরেরার দল।
হ্যানয়ে সংবাদ সম্মেলনে শুরুতে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। তার আগে ভিয়েতনামের বিপক্ষে খেলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেললে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’
ভিয়েতনাম দলে প্রবাসী ফুটবলারের উপস্থিতি নিয়ে সতর্ক স্প্যানিশ এই কোচ। তিনি বলেছেন, ‘সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন)-এর উপস্থিতিতে ভিয়েতনাম দল এখন অনেক শক্তিশালী। আমরা আশা করি, বাংলাদেশ তাদের সেরা একাদশের বিপক্ষেই খেলতে পারবে।’
কালকের ( বুহস্পতিবার) ম্যাচে হামজা চৌধুরীর খেলা প্রসঙ্গে কোচ জানিয়েছেন, ‘হামজা মাত্র গতকাল বিকালে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ম্যাচে সে খেলবে কি না, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কোচের পাশে বসে অধিনায়ক জামাল ভূঁইয়া লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তবে বাংলাদেশ দল উন্নতি করছে। আমাদের বিশ্বাস আছে, আমরা ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারবো।’
ভিয়েতনাম ইতোমধ্যে এশিয়া কাপ নিশ্চিত করেছে। বাংলাদেশের চেয়ে তারা র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে। তাই আজ ভিয়েতনামের হ্যানয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া বাস্তবতার নিরিখেই কথা বলেছেন।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’
বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরী। তিনি মঙ্গলবার বিকালে ইংল্যান্ড থেকে ভিয়েতনাম এসে পৌঁছেছেন। বুধবার অনুশীলন করার সুযোগ পাওয়ার কথাও আছে তার। তাকে নিয়ে বাংলাদেশ দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘হামজা গতকল (মঙ্গলবার) বিকেলে এসে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমরা তাকে পর্যবেক্ষণ করে ম্যাচে তার খেলার সম্ভাবনা বিবেচনা করব।’
কোচের এমন মন্তব্যে হামজার একাদশে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন কানাডা থেকে এসেছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও ক্যাবরেরা তাকে একাদশে রাখেননি। তাই আগামীকাল প্রীতি ম্যাচের শুরুতেই হামজা থাকেন কি না সেটা সময় বলে দেবে।
কোচ ক্যাবরেরা অবশ্য কালকের ম্যাচের উদ্দেশ্য বেশ স্পষ্ট করেই বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো আসন্ন অফিসিয়াল ম্যাচ যা সিঙ্গাপুরের বিপক্ষে। ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’ প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম নিয়ে বলেন, ‘জুয়ান সনের উপস্থিতি, এবং স্কোয়াডে আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন) থাকায় ভিয়েতনাম একটি খুব শক্তিশালী দল। আমরা আশা করি বাংলাদেশ ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী দলের মুখোমুখি হবে।’