হামজাকে আটকানোর পরিকল্পনা করছেন ভিয়েতনামের কোচ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মাঠে থাকা মানেই বাড়তি

2026-03-25T20:14:55+00:00
2026-03-25T20:14:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামজাকে আটকানোর পরিকল্পনা করছেন ভিয়েতনামের কোচ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ২০)
ভিয়েতনাম কোচ কিম স্যাং সিক ও অধিনায়ক দো দাই মানে-ইন্টারনেট
X

ভিয়েতনাম কোচ কিম স্যাং সিক ও অধিনায়ক দো দাই মানে-ইন্টারনেট

বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী।  ইংলিশ লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মাঠে থাকা মানেই বাড়তি প্রেরণা। লড়াইয়ের বড় রসদ। আর প্রতিপক্ষের কাছে অন্যতম বড় ভীতির কারণ ইংল্যান্ডে বেড়ে ওঠা ফুটবলারই। বুধবার সংবাদ সম্মেলনে ভিয়েতনাম কোচও হামজাকে আলাদা করে মার্ক করেছেন। তাকে আটকানোর ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।

ফিফা প্রীতি ম্যাচে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় ভিয়েতনামের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপের বাছাই পর্বে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের আগে হ্যানয়ের এই ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়াই বড় লক্ষ্য। ভিয়েতনাম কোচ কিম স্যাং সিক অবশ্য প্রীতি ম্যাচে নতুন খেলোয়াড়দের পরখ করে নিতে চান। 

বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ‘অনেক দিন পর পুরো দল একসঙ্গে  হয়েছে। আমি নতুন খেলোয়াড়দের, বিশেষ করে হোয়াং হেন-এর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি। সমর্থকদের আনন্দ দিতে ভিয়েতনাম দল দারুণ প্রস্তুতি নিচ্ছে। হেন-কে দলে পেয়ে আমি খুশি। দীর্ঘ সময় ভি-লিগে খেলার পর অবশেষে সে জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেল। গত পাঁচ বছরে হেন নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে।’

বাংলাদেশের বিপক্ষে খেলার কৌশল নিয়েও কথা বলতে হয়েছে কোচকে, ‘অনুশীলন ও ম্যাচ দেখে মনে হয়েছে আক্রমণে হেন-কে ব্যবহার করার অনেক সুযোগ আছে। সুয়ান সন এবং হোয়াং হেন-কে আমি চাইলে দুই স্ট্রাইকার হিসেবে অথবা একজনকে মূল স্ট্রাইকার ও অন্যজনকে উইঙ্গার হিসেবে খেলাতে পারি।’

দুই খেলোয়াড়ের উপস্থিতি নিয়ে কোচ আত্মবিশ্বাসী, ‘ভ্যান হাউ এবং ডিন ট্রং সম্প্রতি ভি-লিগে খুব ভালো খেলছে, তাই তারা দলে জায়গা পাওয়ার যোগ্য। ইনজুরির কারণে তারা কঠিন সময় পার করলেও এখন তারা শারীরিকভাবে ফিট। তাদের উপস্থিতিতে আমাদের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে।’

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকলেও প্রতিপক্ষে সামর্থ্য নিয়ে সংশয় নেই ভিয়েতনাম কোচের। তার মনে হচ্ছে, হাভিয়ের কাবরেরার বর্তমান দল আগের চেয়ে শক্তিশালী অনেক। হামজাকে আটকাতে ভিডিও বিশ্লেষণ করার কথাও জানালেন কিম সাং সিক,‘ গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত, বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। তাদের মধ্যে কয়েকজন এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয়েছিল। আমি বিশ্বাস করি, তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’

তিনি আরও যোগ করেন,‘ “আমি হামজার ব্যাপারে অবগত আছি। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সঙ্গে মিলে আমরা তাকে মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে তার ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা।’

প্রতিপক্ষ বাংলাদেশ প্রসঙ্গে ভিয়েতনাম কোচ বললেন, ‘গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে-কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড, বিশেষ করে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি। আমি জানি হামজা ইংল্যান্ডে খেলছে। তার খেলার ভিডিও বিশ্লেষণ করছি, যাতে তাকে আটকানোর উপায় বের করা যায়। আমাদের লক্ষ্য এই ম্যাচে জয়লাভ করা।’

এদিকে ফিফা র‌্যাংকিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা দলটির অধিনায়ক দো দাই মানের পরিষ্কার কথা, ‘আমরা মনোযোগী থাকবো এবং কোচিং স্টাফের নির্দেশনা অনুযায়ী সুশৃঙ্খল ফুটবল খেলবো। যদিও এটি প্রীতি ম্যাচ, কিন্তু ফিফা র‌্যাংকিংয়ে এর প্রভাব থাকায় আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’









Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy