ভিয়েতনামের সাথে প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য আমাদের আছে’, বললেন জামাল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী, কিন্তু ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে কিছুটা দুর্ভাবনাও আছে হাভিয়ের কাবরেরার

2026-03-25T20:19:30+00:00
2026-03-25T20:19:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
ভিয়েতনামের সাথে প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য আমাদের আছে’, বললেন জামাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৬)
: কোচ হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া।
X

: কোচ হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া।

দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী, কিন্তু ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে কিছুটা দুর্ভাবনাও আছে হাভিয়ের কাবরেরার মনে। চিন্তার কারণ মূলত ইংল্যান্ড ও ভিয়েতনামের টাইম জোনের সাথে কতটা মানিয়ে নিতে পারবেন হামজা। অধিনায়ক জামাল ভূঁইয়ার ভাবনার চৌহদ্দিতে অবশ্য এসবের চেয়ে গুরুত্বপূর্ণ ভিয়েতনাম ম্যাচ। আগের দিনের সংবাদ সম্মেলনে অধিনায়ক অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠে বলে দিলেন, ভিয়েতনামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে তার দলের।

প্রীতি ম্যাচে বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। আগামী ৩১ মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতি হিসেবে ভিয়েনামেনর বিপক্ষে খেলছে বাংলাদেশ।

আর এ ম্যাচ খেলতেই ইংল্যান্ড থেকে ভিয়েতনামে দলের সাথে যোগ দিয়েছেন হামজা। দুটি দেশের সময়ের ব্যবধান প্রায় পাঁচ ঘণ্টা। হামজা সময়ের এই ব্যবধানটুকুর সাথে কীভাবে মানিয়ে নিবেন, তা ভাবাচ্ছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকে,‘ হামজা গতকাল বিকেলে এসে পৌঁছেছে। সে ভালো আছে, কিন্তু আবহাওয়া এবং টাইম জোনের সাথে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। আমরা তার খেলার সম্ভাবনা মূল্যায়ন ও বিবেচনা করব।’

ক্যাবরেরাকে বিবেচনায় আনতে হচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানও। বাংলাদেশ ১৮১তম, ভিয়েতনাম ১০৩তম। প্রতিপক্ষের আক্রমণভাগের আছে জুয়ান সনের মতো তারকা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই এই ফরোয়ার্ড সবশেষ লাওসের বিপক্ষে ভিয়েতনামের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও পেয়েছেন জালের দেখা। তবে কাবরেরা আশাবাদী সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের আত্মবিশ্বাস ভিয়েতনাম ম্যাচেই সঞ্চয় করে নিতে পারবে তার দল।

তিনি বলেন,‘ আমাদের মূল উদ্দেশ্য হলো সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন আনুষ্ঠানিক ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। জুয়ান সনের উপস্থিতি এবং দলে আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন) থাকায় ভিয়েতনামের একটি অত্যন্ত শক্তিশালী লাইন-আপ রয়েছে। আমরা আশা করি, বাংলাদেশ ভিয়েতনামের সম্ভাব্য শক্তিশালী দলের মোকাবেলা করতে সক্ষম হবে।”

আশাবাদী জামালও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় অধিনায়কও কঠিন লড়াই উতরে যাওয়ার প্রশ্নে আত্মবিশ্বাসী,‘ এটি একটি কঠিন ম্যাচ হবে, কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy