স্বাধীনতা দিবসে লাল-সবুজের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

স্বাধীনতার আনন্দ উদযাপনে এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচের বিশেষ আয়োজন করেছে। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার ২৬ মার্চ মিরপুর

2026-03-25T20:28:47+00:00
2026-03-25T20:30:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাধীনতা দিবসে লাল-সবুজের লড়াই
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:২৮ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ৮:৩০ পিএম  (ভিজিট : ১৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

স্বাধীনতার আনন্দ উদযাপনে এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচের বিশেষ আয়োজন করেছে। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার ২৬ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতে যাচ্ছে  বিশেষ এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। যেখানে মাঠে নামছে লাল দল ও সবুজ দল। 

বিসিবি জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় শুরু হবে দুই দলের ম্যাচ। তাতে খেলবেন সাবেক ক্রিকেটাররাই। সবুজ দলের  কোচ খন্দকার ওয়াহিদুল গণির সঙ্গে ম্যানেজার হিসেবে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আর লাল দলের ডাগআউটে থাকবেন কোচ মো. সারওয়ার ইমরান। ম্যানেজার হিসেবে আছেন মুক্তিযোদ্ধা এসএম রকিবুল হাসান।

সবুজ দল: শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, আবদুল হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসাইন ডিকান্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসাইন বিদ্যুৎ, মোহাম্মদ সালিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসাইন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হুসাইন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝড়ু।

কোচ: খন্দকার ওয়াহিদুল গণি ও ম্যানেজার: ফারুক আহমেদ।

লাল দল: জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মো. এহসানুল হক, খালেদ মাসুদ পাইলট, আনোয়ার হোসাইন (উইকেটকিপার), মো. তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।

কোচ মো. সারওয়ার ইমরান ও ম্যানেজার এসএম রকিবুল হাসান।
 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy