.লিভারপুল ছাড়ছেন সালাহ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরাদের একজন হয়ে ওঠেন মোহাম্মদ সালাহ। প্রায় ৯ বছর ক্লাবটির সঙ্গে

2026-03-25T20:32:37+00:00
2026-03-25T20:32:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
.লিভারপুল ছাড়ছেন সালাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ২৫)
: মোহাম্মদ সালাহ।
X

: মোহাম্মদ সালাহ।

লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরাদের একজন হয়ে ওঠেন মোহাম্মদ সালাহ। প্রায় ৯ বছর ক্লাবটির সঙ্গে থেকেছেন। শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন জানিয়েছে, চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন মিশরীয় ফরোয়ার্ড। 

৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ড ২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে যোগ দেন। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৪৩৫টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ২৫৫টি। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘২০২৫-২৬ মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানবেন মোহাম্মদ সালাহ।’

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিওতে বলেন সালাহ বলেছেন, ‘কখনও ভাবিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এতটা গভীর অংশ হয়ে উঠবে।’

২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই অ্যানফিল্ডের ইতিহাসে নিজের নামটা সোনালী অক্ষরে খোদাই করেছেন সালাহ। ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে।

লিভারপুলের হয়ে আটটি বড় শিরোপা জিতেছেন। যার মধ্যে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ এবং ২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এই সময়ে প্রিমিয়ার লিগে ১৮৯ গোলের পাশাপাশি করেছেন ৯২টি অ্যাসিস্ট। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy