ইউরোপ ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন গ্রিজমান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দেড় দশকের বেশি সময় ইউরোপীয় ফুটবলে কাটিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন অঁতোয়ান গ্রিজমান। চলতি মৌসুম শেষে অ্যালেটিকো মাদ্রিদ

2026-03-25T20:36:12+00:00
2026-03-25T20:36:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউরোপ ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন গ্রিজমান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ২৯)
যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন অঁতোয়ান গ্রিজমান
X

যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন অঁতোয়ান গ্রিজমান

দেড় দশকের বেশি সময় ইউরোপীয় ফুটবলে কাটিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন অঁতোয়ান গ্রিজমান। চলতি মৌসুম শেষে অ্যালেটিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দেবেন এই ফরাসি ফরোয়ার্ড।

গ্রিজমানের দলবদলের বিষয়ে দুটি ক্লাবই মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে। এই চুক্তির মেয়াদ শুরু হবে আগামী জুলাইয়ে।পেশাদার ক্যারিয়ারের বেশিরভাগ সময় আতলেতিকোয় কাটিয়েছেন গ্রিজমান। ক্লাবটিতে বর্তমানে দ্বিতীয় মেয়াদের স্থায়ী চুক্তিতে আছেন তিনি। স্প্যানিশ ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও ৩৫ বছর বয়সি এই ফুটবলার।

দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারদর্শী গ্রিজমান বার্সেলোনা ও রেয়াল সোসিয়েদাদের হয়েও খেলেছে। ক্লাব ফুটবলে সব প্রতিয়োগিতা মিলিয়ে তিনি ৭৯২ ম্যাচ খেলে ২৯৮ গোল করেছেন, সঙ্গে অ্যাসিস্ট ১৩২টি।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকা ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে সফল সময় কাটিয়েছেন অ্যালেটিকোয়। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১১ গোল করেছেন তিনি, জিতেছেন ২০১৪ সালের স্প্যানিশ সুপার কাপ এবং ২০১৮ সালের ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ।

চলতি মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে সব মিলিয়ে ১৩ গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন গ্রিজমান।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy