প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৩৯ পিএম (ভিজিট : ৩৫)

X
লেয়ান্ড্রো ট্রসাড।
বিশ্বকাপের দল গুছিয়ে নেওয়ার লক্ষ্যে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছে বেলজিয়াম। কিন্তু আসছে দুই ম্যাচে অভিজ্ঞ ফরোয়ার্ড লেয়ান্ড্রো ট্রসাড ও অ্যাটাকিং মিডফিল্ডার হান্স ভানাকেনকে পাচ্ছে না দলটি।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথ আয়োজনে এবারের ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক আসরটির জন্য শেষ ধাপের প্রস্তুতিপর্বে যুক্তরাষ্ট্রে দুই স্বাগতিকের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম।
আগামী শনিবার আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর, মঙ্গলবার শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হবে বেলজিয়াম। নিতম্বে অস্ত্রোপচারের পর সম্প্রতি সেরে উঠেছেন ট্রসার্ড। তাই শুরুতে ঘোষিত বেলজিয়াম দলে তাকে রাখা হলেও, আর্সেনালের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলানো হয়।
ক্লাব ব্রুজ অধিনায়ক ভানাকেনের ক্ষেত্রেও বিষয়টি প্রায় একইরকম। নিতম্বের অস্ত্রোপচারের পর এখনও সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি। তাই তাকেও জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।