নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চারে নেমে বিস্ফোরক ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দিলেন কনর এস্তেহেইজেন। পরে মিলিত অবদানে বাকিটা সারলেন বোলাররা।

2026-03-25T20:52:28+00:00
2026-03-25T20:54:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ৮:৫৪ পিএম  (ভিজিট : ৫১)
সিরিজ জিতে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা-ইন্টারনেট
X

সিরিজ জিতে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা-ইন্টারনেট

চারে নেমে বিস্ফোরক ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দিলেন কনর এস্তেহেইজেন। পরে মিলিত অবদানে বাকিটা সারলেন বোলাররা। সহজেই নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল কেশাভ মহারাজের দল। মঙ্গলবার সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টি২০তে ৩৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১৮৮ রানের লক্ষ্য দিয়ে নিউজিল্যান্ডকে ১৫৪ রানে থামিয়েছে তারা।

তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল গত বিশ্বকাপের রানার্সআপ নিউ জিল্যান্ড। শেষ পর্যন্ত তারা হেরে গেল ৩-২ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক এস্তেহেইজেন ৩৩ বলে ছয়টি ছক্কা ও পাঁচটি চারে খেলেছেন ৭৫ রানের বিস্ফোরক ইনিংস। দুই দল মিলিয়ে আর কেউ চল্লিশ ছুঁতে পারেননি।

ক্রাইস্টচার্চে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টনি ডি জর্জিকে হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ভিয়ান মুল্ডার ও রুবিন হার্মান। একাদশ ওভারে ক্রিজে গিয়ে এস্তেহেইজেন পাল্টে দেন খেলার চিত্র। আগ্রাসী ব্যাটিংয়ে চড়াও হন স্বাগতিক বোলারদের উপর।

হার্মানের সঙ্গে ৪৯ ও ডিয়ান ফরেস্টারের সঙ্গে ৬১ রানের জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এস্তেহেইজেন। ৩১ বলে এক ছক্কা ও চারটি চারে ৩৯ রান করেন হার্মান। ১৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন ফরেস্টার। এস্তেহেইজেনের তাণ্ডবে শেষ ১০ ওভারে ১১১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা।

বড় রান তাড়ায় ভাঙে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। স্বাগতিকদের প্রথম সাত ব্যাটসম্যানের ছয় জনই দুই অঙ্ক স্পর্শ করেন, তবেই নিজের ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে ৬৯ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ের পর প্রতিরোধ গড়েন বেভন জ্যাকবস ও জিমি নিশাম। পঞ্চম উইকেটে দুই জনে গড়েন ৫২ রানের জুটি।

১৯ বলে তিন ছক্কা ও দুই চারে জ্যাকসব ৩৬ রান করে ফেরার পর আর কেমন কোনো জুটি গড়তে পারেনি নিউ জিল্যান্ড। কঠিন সমীকরণ মেলাতে শেষে যে ঝড়ো ব্যাটিংয়ের প্রয়োজন ছিল সেটা করতে পারেননি কেউই। আর এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া নিশাম ২৪ বলে ২৪ রান করে আউট হন শেষ ওভারে।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন জেরাল্ড কুটসিয়া, মুল্ডার ও বার্টম্যান। ম্যাচ সেরা এস্তেহেইজেন জেতেন সিরিজ সেরার পুরস্কার। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৫০ গড়ে করেন ২০০ রান। তিনি ছাড়া ১০০ রানের বেশি করতে পারেননি আর কেউ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮৭/৪ (ডি জর্জি ১২, মুল্ডার ৩১, হার্মান ৩৯, এস্তেহেইজেন ৭৫, ফরেস্টার ২১*, স্মিথ ১*; জেমিসন ৪-০-৪৩-০, ফোকস ৪-০-২২-১, ম্যাকনকি ৪-০-৪৮-০, নিশাম ২-০-২১-০, ক্লার্কসন ২-০-১৪-১)

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৪/৮ (ক্লার্ক ২, রবিনসন ২৫, ক্লিভার ২২, কেলি ১৪, জ্যাকবস ৩৬, নিশাম ২৪, ক্লার্কসন ১৩, ম্যাকনকি ১, ফোকস ৪*, জেমিসন ৪*; মুল্ডার ৩-০-২৮-২, লিন্ডা ২-০-১১-০, বার্টম্যান ৪-০-৩৩-২, সুব্রায়েন ৪-০-২২-০, মহারাজ ৩-০-৩৫-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী

সিরিজ: ৩-২ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা

ম্যাচ অব দা ম্যাচ: কনর এস্তেহেইজেন

ম্যাচ অব দা সিরিজ: কনর এস্তেহেইজেন








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy