আন্দ্রে রাসেলের জার্সি তুলে রাখল কলকাতা নাইট রাইডার্স

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আন্দ্রে রাসেলের গায়ে এখন আর কলকাতা নাইট রাইডার্সের জার্সি নেই। তবে তার হাতে তুলে দেওয়া হলো ফ্রেমে বাঁধানো

2026-03-25T20:56:38+00:00
2026-03-25T20:56:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আন্দ্রে রাসেলের জার্সি তুলে রাখল কলকাতা নাইট রাইডার্স
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্দ্রে রাসেলের গায়ে এখন আর কলকাতা নাইট রাইডার্সের জার্সি নেই। তবে তার হাতে তুলে দেওয়া হলো ফ্রেমে বাঁধানো জার্সি। সেই জার্সি এখন এভাবেই শোভা পাবে, মাঠে আর দেখা যাবে না। আইপিএল থেকে রাসেলের অবসরের সঙ্গে তার নম্বর জার্সিকেও অবসরে পাঠিয়েছে কলকাতা। ‘১২’ নম্বর জার্সি গায়ে চাপাতে পারবেন না এই ফ্র্যাঞ্চাইজির আর কোনো ক্রিকেটার।

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে কলকাতায় মঙ্গলবার ‘আনপ্লাগড নাইটস’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। রাসেলের হাতে স্মারক জার্সি তুলে দেন কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর।

রাসেলের আইপিএল ক্যারিয়ারকে বলা যায় কলকাতাময়। মৌসুমের পর মৌসুম পথচলায় তিনি হয়ে উঠেছিলেন এরকম এই দলের প্রতীক। এই টুর্নামেন্টে ১৪০ ম্যাচের ১৩৩টিই খেলেছেন তিনি কলকাতার হয়ে। শুরুতে দুই মৌসুমে দিল্লিতে থেকে ৭টি ম্যাচ খেলেছিলেন। পরে ২০১৪ আসরের আগে পাড়ি জমান কলকাতায়। তখন থেকেই এই দলে ছিলেন শেষ পর্যন্ত। অবদান রেখেছেন ২০১৪ ও ২০২৪ আসরে দলের শিরোপা জয়ে।

আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে কলকাতার হয়ে ১৩৯ ম্যাচে তার রান ১৭৫.০৯ স্ট্রাইক রেটে ২ হাজার ৬৫৮, উইকেট ১২৪টি।

কলকাতার প্রতি রাসেলের নিবেদন ও ভালোবাসাকে সম্মান জানাতেই জার্সি তুলে রাখার উদ্যোগ, জানালেন প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর। তিনি বলেন,‘ আন্দ্রে রাসেলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, শুধু ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই নয়, ব্যক্তিগতভাবেও। মাঠে বছরের পর বছর ধরে তার পারফরম্যান্স আমাদের উদযাপনের অনেক উপলক্ষ এনে দিয়েছে। ১২ নম্বর জার্সিটি সবসময় গায়ে চাপাতেন তিনি গর্ব নিয়ে এই নম্বরটি ড্রে রাসের কাছে এতটাই অনন্য যে, আমরা একটি উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য জানাতে চেয়েছি। তাই নাইট রাইডার্সের নতুন ঐতিহ্য শুরুর প্রথা অনুসারে, আমরা তার সম্মানে এই নম্বরটি অবসরে পাঠাতে চাই।’

কলকাতার হয়ে রাসেলের দীর্ঘ গৌরবময় ভ্রমণের একটি ভিডিও দেখানো হয় অনুষ্ঠানে, যা দারুণভাবে স্পর্শ করে তাকে। প্রিয় ফ্র্যাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞতা জানালেন ৩৭ বছর বয়সি ক্রিকেটার,‘ এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে অসাধারণ সাফল্য পেয়েছি এবং ভিডিওটি দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কলকাতার দুটি চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অংশ হতে পারা এবং সবার কাছে তা কী অর্থ বহন করে, তা দেখতে পাওয়া এক অসাধারণ অনুভূতি।’

তিনি আরও বলেন,‘ বিশ্বকাপ জিততে পারলে সেটা বিশেষ অনুভূতি এনে দেয়, কিন্তু যখন আইপিএল জয়ের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। আমার এই যাত্রাকে এতটা বিশেষ করে তোলার জন্য এই ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই।’

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও বন্ধন ছিন্ন হচ্ছে না এখনই। কলকাতার ‘পাওয়ার হিটিং’ কোচ হিসেবে থাকছেন তিনি এই মৌসুমে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy