ব্রাজিল দলে একের পর এক চোটের ছোবল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পোস্টে আলিসনকে দিয়ে শুরু, পরের দুই দিনে রক্ষণের প্রথম পছন্দের দুজনকে হারাল ব্রাজিল। ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর পর, সবশেষ

2026-03-25T21:09:58+00:00
2026-03-25T21:09:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিল দলে একের পর এক চোটের ছোবল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৬৮)
অনুশীলনে ব্রাজিল ফুটবল দলের সদস্যরা-ইন্টারনেট
X

অনুশীলনে ব্রাজিল ফুটবল দলের সদস্যরা-ইন্টারনেট

পোস্টে আলিসনকে দিয়ে শুরু, পরের দুই দিনে রক্ষণের প্রথম পছন্দের দুজনকে হারাল ব্রাজিল। ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর পর, সবশেষ চোট পেয়ে ছিটকে গেলেন গাব্রিয়েল মাগালিয়াইস।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে গত রোববার রাতে ২-০ গোলে হেরে যাওয়া লিগ কাপের ফাইনালে পুরোটা সময় খেলেন আর্সেনালের সেন্টার-ব্যাক গাব্রিয়েল। পরে ডান হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি।

পরীক্ষা করে দেখা যায়, জাতীয় দলের হয়ে এবারের আন্তর্জাতিক বিরতিতে খেলতে প্রস্তুত নন গাব্রিয়েল। তার বদলে নতুন কাউকে ডাকেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আসছে বিশ্বকাপের প্রস্তুতিপর্বে বস্টনে আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ৩১ মার্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ম্যাচটি হবে অরল্যান্ডোয়।

আর এই দুই ম্যাচের জন্য শুরুতে ঘোষিত দল থেকে গত শুক্রবার ছিটকে যান প্রথম পছন্দের গোলরক্ষক লিভারপুলের আলিসন। এরপর একই কারণে একই পথে হাঁটেন ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর লেফট-ব্যাক আলেক্স সান্দ্রো। আর তাইতো সান্দ্রোর জায়গায় ব্রাজিলেরই আরেক ক্লাব ক্রুজেইরোর লেফট-ব্যাক কাইকিকে দলে নিয়েছে ব্রাজিল।

:






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy