প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

২৬ মার্চ জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাফুফে সাবেক ফুটবলারদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে।

2026-03-26T19:36:16+00:00
2026-03-26T19:36:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২৬ মার্চ জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাফুফে সাবেক ফুটবলারদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে। আর সেই ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্টেডিয়ামে এসেছেন। এ সময় তার সাথে একমাত্র কন্যা জায়মা রহমানও ছিলেন। 

বিকাল চারটায় প্রধানমন্ত্রী জাতীয় স্টেডিয়ামের মাঠে প্রবেশ করেন। প্রবেশ করেই সাবেক ফুটবলারদের সমন্বয়ে লাল-সবুজ গড়া দলের সবার সঙ্গে হাত মেলান। সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের সঙ্গে একটু বেশি সময় নিয়ে হ্যান্ডশেক করতে দেখা যায়। ফুটবলার, রেফারিদের সাথে সৌজন্য সাক্ষাতের পর পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। পূর্ব গ্যালারিতে থাকা হাজার খানেক দর্শক হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রীকে। 

তারেক রহমান যখন স্টেডিয়াম প্রদক্ষিণ করছিলেন তখন তার মেয়ে জাইমা ডাগ আউটের চেয়ারে বসে ছিলেন। এরপর প্রধানমন্ত্রী আসলে জাতীয় সঙ্গীত বাজে। সবুজ-লাল দুই দল ভাগ হলে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধানমন্ত্রীকে ফটোসেশনের অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর ফটোসেশনের পর প্রীতি ম্যাচ শুরু হয়। প্রধানমন্ত্রী ডাগ আউটে বসে খেলা দেখতে থাকেন। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy