যুদ্ধ পরিস্থিতিতে স্থগিত এশিয়ান কাপের ড্র

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আগামী ১১ এপ্রিল রিয়াদে হওয়ার কথা ছিল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত

2026-03-26T20:37:16+00:00
2026-03-26T20:37:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধ পরিস্থিতিতে স্থগিত এশিয়ান কাপের ড্র
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৪১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

আগামী ১১ এপ্রিল রিয়াদে হওয়ার কথা ছিল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘চূড়ান্ত ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব পক্ষের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতেই অনুষ্ঠানটি পরবর্তী তারিখে পুনর্র্নিধারণ করা হয়েছে।’

প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে বহু ক্রীড়া ইভেন্ট ইতোমধ্যে স্থগিত বা বাতিল করা হয়েছে।

২৪ দলের মহাদেশীয় টুর্নামেন্টটি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এর আগে মঙ্গলবার শেষ ধাপের বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন কাতার ইতোমধ্যেই চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। তাদের সঙ্গে চারবারের চ্যাম্পিয়ন জাপান ছাড়াও বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়া দক্ষিণ কোরিয়া, ইরান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানও জায়গা করে নিয়েছে।

এদিকে, এএফসি মঙ্গলবার জানিয়েছে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পরবর্তী ধাপ নির্ধারিত সূচি অনুযায়ী জেদ্দাতেই অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো ১৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy