বিসিবিতে মাশরাফির পথ খোলা রাখলেন ফারুক

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ভবিষ্যতে কাজ করার সুযোগ পেতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এমন

2026-03-26T20:48:40+00:00
2026-03-26T20:48:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিসিবিতে মাশরাফির পথ খোলা রাখলেন ফারুক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৪৬)
মাশরাফি বিন মর্তুজা
X

মাশরাফি বিন মর্তুজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ভবিষ্যতে কাজ করার সুযোগ পেতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এমন ইঙ্গিত দিয়েছেন বোর্ডের পরিচালক ও সহ-সভাপতি ফারুক আহমেদ। বৃহস্পতিবার  মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।

মাশরাফির সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘মাশরাফির ব্যাপারটা তো আমি নিশ্চিতভাবে জানি না। তার কোনো আইনগত সমস্যা আছে কি না। তবে একজন অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেটে তার অবদান কতটা, সেটা সবাই জানে।’

তিনি আরও বলেন, ‘আমার সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক অনেক কিছুই বলা যেতে পারে। কিন্তু আমি যে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলাম, প্রধান নির্বাচক ছিলাম এবং বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছি সেগুলো তো অস্বীকার করা যাবে না।

মাশরাফিকে নিয়েও একইভাবে মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাশরাফিকে নিয়ে যাই বলা হোক না কেন, বাংলাদেশ দলের জন্য তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। সে যখন অধিনায়ক ছিল, দলের অর্জন এবং বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ ওয়ানডে দলের উন্নতির প্রসঙ্গ টেনে ফারুক বলেন, ‘আজকের এই অবস্থানে আসার পেছনে মাশরাফির অবদান অবিস্মরণীয়। তার নেতৃত্বে দলের শৃঙ্খলা, খেলোয়াড়দের মধ্যে বন্ধন এবং পারফরম্যান্স সবকিছুই ইতিবাচক ছিল, যা সবাই দেখেছে।

ক্রিকেট বোর্ডে মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে প্রশ্ন উঠলে ফারুক স্পষ্ট করে বলেন, ‘মাশরাফির যদি অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে সে চাইলে ক্রিকেট বোর্ডে আসতেই পারে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy